২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী


Odd বাংলা ডেস্ক: '২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন জাতির উদ্দেশে ভাষণ দিতে এসে প্রধানমন্ত্রী এই বিশেষ আর্থিক প্যাকেজের কথা ঘোষণা করেন। তিনি বলেন, 'এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর এই সমস্ত প্যাকেজগুলি জুড়লে গিয়ে দাঁড়াবে ২০ লক্ষ কোটি টাকার মতো, যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। 

২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে,বলেও জানান প্রধানমন্ত্রী মোদী. এই প্যাকেজে জমি-শ্রমিক সবকিছুর উপরই নজর দেওয়া হয়েছে। এই প্যাকেজ মধ্যবিত্তের জন্যও। নরেন্দ্র মোদী আরও বলেন বুধবার থেকে অর্থমন্ত্রী এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য দেবেন

আরও পড়ুন- 'একটি ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিল, আমাদের বাঁচতে হবে সামনে এগোতে হবে': প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী আরও বলেন, এই মুহূর্তে সারা দেশে ৪২ লক্ষ মানুষ করোনা আক্রান্ত, মৃত্যু হয়েছে পৌনে তিন লক্ষ মানুষের। তিনি আরও বলেন যে, তিনি কচ্ছের ভূমিকম্প চাক্ষুস করেছেন এবং তাঁর এটাই মনে হয়েছিল এই পরিস্থিতি কাটিয়ে ওঠা খুবই কঠিন। কিন্তু সেই পরিস্থিতিত কাটিয়ে উঠেছেন মানুষ। গোটা বিশ্ব প্রাণ বাঁচাতে যুদ্ধ করছে। এমন সংকট না আগে দেখা গিয়েছে, না কেউ শুনেছে। কিন্তু এই পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না। দেশের মানুষকে তা মানায় না। 'আমাদের যেমন বাঁচতে হবে, সামনের দিকেও এগোতে হবে।'
Blogger দ্বারা পরিচালিত.