'একটি ভাইরাস দুনিয়াকে তছনছ করে দিল, আমাদের বাঁচতে হবে সামনে এগোতে হবে': প্রধানমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: সারা দুনিয়াকে তছনছ করে দিয়েছে এই নভেল করোনাভাইরাস। কিন্তু মানুষকে লড়তে হবে এবং ভবিষ্যতের পথে এগিয়ে যেতে হবে। এর জন্য ভারতকে হতে হবে 'আত্মনির্ভর'। যখন করোনা সঙ্কট শুরু হল তখন ভারতে একটিও পিপিই কিট ছিল না, নামমাত্র ফেস মাস্ক তৈরি হত ভারতে। আর এই মুহূর্তে ভারতে ২ লক্ষ পিপিই এবং ২ লক্ষ মাস্ক প্রতিদিন তৈরি করা হয়।
ভারত যখন স্বয়ং সম্পূর্ণ ছিল, তখন ভারত সার্বিক বিকাশের পথেই এগিয়েছে।তবে সাম্প্রতিক করোনা পরিস্থিতি ভারতকে 'আত্মনির্ভর' হতে শিখিয়েছে। 'আমরা এই মুহূর্তে একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি'।

ভারত এই মুহূর্তে পাঁচটি স্তম্ভের উপর দাঁড়িয়ে-
  • ইকোনমি (অর্থনীতি)
  • ইনফাস্ট্রাকচার (পরিকাঠামো)
  • সিস্টেম (ব্যবস্থা, যা টেকনলজি নির্ভর হবে)
  • ডেমোগ্রাফি ( দেশের ভৌগোলিক অবস্থান)
  • চাহিদা  (সাপ্লাই চেইন অনুসারে)

দেখুন প্রধানমন্ত্রীর ভাষণ-

Blogger দ্বারা পরিচালিত.