ত্বক পরিষ্কার করার জন্য চাই টোনার, চিন্তা নেই, বাড়িতেই বানিয়ে নিন গোলাপ জল
Odd বাংলা ডেস্ক: গোলাপ জল প্রকৃতির দান। এটি আপনারা টোনার হিসেবে বা ফেসপ্যাকের সঙ্গে ব্যবহার করতে পারেন। তবে আজকাল বাজারে কেমিকেল ফ্রি গোলাপ জল খুঁজে পাওয়া খুবই কঠিন। কিন্তু চাইলে আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন ১০০% বিশুদ্ধ গোলাপজল! কীভাবে, জেনে নিন-
উপকরণ –
- গোলাপের পাপড়ি- ১ কাপ (২ টি গোলাপ)
- বিশুদ্ধ জল- ২ কাপ
যেভাবে বানাবেন-
- প্রথমে ফ্রেশ গোলাপের পাপড়িগুলো নিন। গোলাপ যত ফ্রেশ হবে গোলাপ জলের মান ততই ভালো হবে। আলাদা আলাদা জাতের গোলাপ ব্যবহার করবেন না। এতে গোলাপজলের গন্ধটা ঠিকঠাক আসবে না। এবার একটি সসপ্যানে গোলাপের পাপড়িগুলি নিয়ে তার উপরে জল ঢালুন।
- এবার পাত্রটির মুখ ঢেকে খুবই কম আঁচে গ্যাসে বসান। খেয়াল রাখবেন যাতে কোনভাবেই যেন জল ফুটে না যায়। যদি গোলাপ পাপড়ি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে জলের রঙ নীল হয়ে যায়, তাহলে ধরে নেবেন আপনার গোলাপজল তৈরি করা হয়নি। হালকা গরম জলে ১০-১৫ মিনিট গোলাপ পাপড়ি রাখুন। তারপর পাত্রটি আঁচ থেকে তুলে নিন। দেখবেন আপনার গোলাপ জলটি হালকা গোলাপি বা লাল রঙের য়েছে।
- এবার পাপড়িগুলি জল থেকে ছেঁকে তুলে নিন। এবার জলটি পুরোপুরিভাবে ঠাণ্ডা হবার পর একটি কন্টেইনারে ভরে তা ফ্রিজে রেখে দিন। এভাবে তৈরি গোলাপজল ১ সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে পারবেন।





Post a Comment