নির্মাণকার্যের সঙ্গে যুক্ত শ্রমিকদের প্রত্যেককে ৫০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করল এই সরকার


Odd বাংলা ডেস্ক: শহরের সমস্ত নিবন্ধিত নির্মাণকর্মীদের মাথাপিছু ৫০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করল দিল্লি সরকার। দেশের অর্থনৈতিক অবস্থা যখন তলানিতে এসে ঠেকেছে, তখন এক বড় মনের পরিচয় দিল কেজরিওয়াল সরকার। নয়া এই প্রকল্পের আওতায় কর্মীদের নিয়ে আসার জন্য ১০ দিনের একটি অনলাইন রেজিস্ট্রেশন ড্রাইভ শুরু করা হবে। 

সোমবার দিল্লির শ্রমমন্ত্রী গোপাল রাইয়ের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমপক্ষে ৩৯,৬০০ নির্মাণকাজ দিল্লি ভবন এবং অন্যান্য নির্মাণকর্মীদের (বিওসিডাব্লু) বোর্ডের সাথে নিবন্ধিত রয়েছে। হিন্দিতে এক টুইট বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, 'দিল্লিতে নির্মাণ কাজের সঙ্গে জড়িত শ্রমিকরা এই মাসে দিল্লি সরকারের কাছ থেকে ৫০০০ টাকা পাবে।'

প্রসঙ্গত, গত মাসে দিল্লি সরকার বিওসডাব্লু বোর্ডের অধীনে নিবন্ধিত প্রতিটি শ্রমিককে এককালীন ৫০০০ টাকা ক্ষতিপূরণ ঘোষণা এবং বিতরণ করেছিল। আর মঙ্গলবার থেকে প্রতিটি নিবন্ধিত কর্মীর অ্যাকাউন্টে দ্বিতীয় রাউন্ডে ৫০০০ টাকা বিতরণ করা শুরু হবে।
Blogger দ্বারা পরিচালিত.