রাজ্যে রেড জোনকে ভাঙা হল তিন ভাগে, কোথায় কী নিয়ম জানুন বিস্তারিত
Odd বাংলা ডেস্ক: আজ রাত আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঘণ্টা কয়েক আগে সাংবাদিক বৈঠবে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জানালেন বাংলায় রেড জোনকে তিনভাগে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেড জোন 'এ', রেড জোন 'বি', রেড জোন 'সি'।
মুখ্যমন্ত্রী আরও জানান, 'এ' চিহ্নিত এলাকায় কোনও ছাড় দেওয়া হবে না। 'বি' জোন চিহ্নিত জায়গাগুলিতে সামাজিক দূরত্বের বিধি মেনে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। তবে 'সি' নির্ধারিত এলাকায় প্রায় সমস্ত কিছুতেই ছাড় দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে কোন জোনে কী কী দোকানপাট খোলার অনুমতী দেওয়া হবে তা জেলার পুলিশ সুপার এবং জেলাশাসক কথা বলে ঠিক করবেন। তবে রেড জোন 'এ'-তে সমস্ত কিছু বন্ধ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী।





Post a Comment