প্রয়াত ইরফানের নামে নামকরণ হল একটি গোটা গ্রামের, 'হিরো'র প্রতি গ্রামবাসীদের শ্রদ্ধা


Odd বাংলা ডেস্ক: প্রয়াত অভিনেতা ইরফান খানের অভিনেতী দক্ষতা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। তাঁর প্রয়াণ আপামোর সিনেমা-প্রেমিকদের কাছে একটা বিরাট ক্ষতি। তবে এবার ইরফান খানের প্রতি এক বিরাট সম্মান জ্ঞাপন করলেন তাঁর মহারাষ্ট্রের ভক্তরা। রাজ্যের একটি গ্রামের নাম 'হিরো-চি-ওয়াদি' নামে ডাকা হবে, কারণ ইরফান তাঁদের কাছে সত্যিকারের নায়ক ছিলেন।

ইরফান খানের মৃত্যুর পর তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে মহারাষ্ট্রের ইগতপুরী গ্রামের নামকরণ করা হল তাঁর নামে। জানা যায়, ওই গ্রামে নিজের একটি বাগান বাড়ি তৈরি করার জন্য একটি জমি কিনেছিলেন ইরফান। এখানেই শেষ নয়, সেখানকার গরিব পরিবারের সন্তানদের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন ইরফান। এর জন্য গ্রামে একটি স্কুল তৈরিরও উদ্যোগ নেন এবং সেই স্কুলের কিছু খরচও বহন করেন তিনি। দুস্থ শিশুদের কিনে দেন বই-পত্রও। 

শিক্ষার পাশাপাশি দায়িত্ব নিয়েছিলেন সুস্বাস্থ্যেরও। সেখানকার মানুষরা অসুস্থ হলে যাতে তাড়িতাড়ি হাসপাতালে পৌঁছে যেতে পারেন তার জন্য একটি অ্যাম্বুলেন্সও কিনে দিয়েছিলেন তাঁদের হিরো। আর সেই কারণেই গ্রামের নাম বদলে করা হল তাঁর নামে। 
Blogger দ্বারা পরিচালিত.