দুর্গাপুজো নিয়েও ফেক খবর ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, শেয়ার করার আগে সত্যটা জানুন
Odd বাংলা ডেস্ক: বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব হবে কি না, আর হলেও তার আড়ম্বর বা আয়োজন কত বড় করে হবে নাকি নমো নমো করেই সাড়া হবে-এসবই এখন প্রশ্নের মুখে। কিন্তু তা হলেও পুজো উদ্যোক্তা থেকে শুরু করে প্রতিমা নির্মাতা, আলোকশিল্পী সকলেই একটু একটু করে আশায় বুক বাঁধছে। কিন্তু তার মধ্যেই দুর্গাপুজোকে কেন্দ্র করেই হোয়াটসঅ্যাপে ঘুরে বেড়াচ্ছে রাজ্য সরকারের জারি করা 'ভুয়ো' নির্দেশিকা।
মঙ্গলবার রাজ্য় পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের তরফে জারি করা হয়েছে বলে ভুয়ো নির্দেশিকা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, যা এককথায় গুজব ছাড়া আর কিছু নয়। এমনকি এই খবরে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ও। রেগে গিয়ে তিনি বলেন, যারা এমন কাজ করেছেন তাদের সবাইকে ১০০ বার করে কান ধরে ওঠবোস করানো উচিত। এমনকি মুখ্যমন্ত্রী এও বলেন যে, তারা যদি প্রমাণ করতে পারে যে সরকারের তরফে এমন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে, তাহলে তিনিনিজে কান ধরে ওঠবোস করবেন।
![]() |
| এই সেই ভুয়ো পোস্ট |
এমনকি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেল থেকে এই নির্দেশিকার একটি ছবি পোস্ট করা হয়েছে, যার ওপর লাল কালি দিয়ে বড় বড় করে লেখা রয়েছে 'ফেক'। ছবির সঙ্গে পুলিশের তরফে লেখা হয়েছে, 'দুর্গাপুজো নিয়ে হোয়াটসঅ্যাপে এই গুজবটি ছড়াচ্ছে। এ রকম কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। দয়া করে মেসেজটি ফরোয়ার্ড করবেন না। এটি মিথ্যা।' তাই কোনও কিছু শেয়ার করার আগে অবশ্যই তা যাচাই করে নিন।






Post a Comment