ফের শারীরিক অবস্থার অবনতি হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের!
অভিনেতার শারীরিক অস্থিরতার পাশাপাশি একটা অবচেতনভাবও রয়েছে। তবে মস্তিষ্কে করোনার প্রভাব ছাড়া অন্য কোনওরকমের অস্বাভাবিকতার লক্ষণ দেখা যায়নি। তবে আশার কথা হল এই যে, নতুন কিছু ওষুধ যোগ করার জন্য খুব ধীর গতিতে হলেও চিকিৎসায় সাড়া দিচ্ছেন অশীতিপর এই অভিনেতা। চিকিৎসকরা জানিয়েছেন, স্নায়ু এবং মস্তিষ্ক বাদ দিলে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ স্বাভাবিক কাজ করছে তাঁর।





Post a Comment