যাত্রী পরিষেবার বড়সড় বদল, বাড়ি থেকে স্টেশন-স্টেশন থেকে বাড়িতে আপনার লাগেজ পৌঁছে দেবে ভারতীয় রেল


Odd বাংলা ডেস্ক: যাত্রী পরিষেবার ক্ষেত্রে বড়সড় বদল নিয়ে এল ভারতীয় রেল। দুরপাল্লার ট্রেনে যাতায়াত করার সময়, কম-বেশি লাগেজ সকলেই বহন করেন। এর এই মালপত্র নিয়েই রাস্তায় প্রায়শই বিপদে পড়তে হয় অনেককে। বাড়ি থেকে লাগেজ নিয়ে স্টেশনে পৌঁছানে এবং স্টেশনে নেমে সেখান থেকে লাগেজ নিয়ে বাড়ি ফেরা নিয়ে কম ঝক্কি পোয়াতে হয় না। বিশেষত যাঁরা বয়স্ক, অসুস্থ বা বিশেষভাবে সক্ষম ব্যক্তি। এবার থেকে রেল সফরের সময় মালপত্র বা লাগেজ নিয়ে দুশ্চিন্তা আর নয়, কারণ আপনার লাগেজ বাড়ি থেকে নিয়ে এসে ফের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে ভারতীয় রেল। আর এই পরিষেবা পেতে পারবেন খুব সহজে। 

খুব শীঘ্রই চালু হতে চলেছে ব্যাগস অন হুইলস (Bags on Wheels) নামে একটি বিশেষ পরিষেবা। অ্যাপভিত্তিক এই পরিষেবায় রেল যাত্রীদের লাগেজ বাড়ি থেকে সংগ্রহ করে তা স্টেশনে পৌঁছে দেওয়া এবং স্টেশন থেকে ফের বাড়ি পৌঁছে দেওয়ার কাজ করবে এই অ্যাপ। কিছু টাকার বিনিময়ে এই পরিষেবার লাভ করতে পারবেন যাত্রীরা। দূরত্ব, লাগেজের ওজন এবং মাপের ভিত্তিতে এই চার্জ স্থির করা হবে। 

অ্যান্ড্রয়েড এবং আইওএস-দুই ব্যবহারকারীরাই এই পরিষেবার সুযোগ নিতে পারবেন। আপাতত এই পরিষেবা চালু করা হচ্ছে উত্তর রেলের দিল্লি ডিভিশনে। আপাতত নিউ দিল্লি, দিল্লি জংশন, হজরত নিজামুদ্দিন, দিল্লি ক্যান্টনমেন্ট, দিল্লি সরাই রোহিল্লা, গাজিয়াবাদ এবং গুরুগ্রাম স্টেশন থেকে যে সমস্ত যাত্রীরা ট্রেনে চড়বেন প্রাথমিকভাবে তাঁরাই এই পরিষেবার সুযোগ পাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.