ইনি হলেন 'কবির সিং', চিনে নিন এই খুদেকে


Odd বাংলা ডেস্ক: বাঙালির কাছে দুর্গা অষ্টমী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আর এইদিনেই নিজেদের পুত্র সন্তানের নামকরণ করলেন কোয়েল মল্লিক এবং নিসপাল সিং রানে। আজ অষ্টমীর সন্ধায় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তাঁদের সন্তানের নাম রেখেছেন 'কবীর'। 

নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে স্বামী সন্তানের সঙ্গে ছবি শেয়ার করেছেন কোয়েল। স্বপরিবারে বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠেছেন তাঁরা। কোয়েলের পরনে তসরের ওপর বিভিন্ন রঙের কাজ করা শাড়ি, নিসপাল পরেছেন লাল পাঞ্জাবী এবং পরিবারের খুদে সদস্যটির পরনে রয়েছে হলুদ রঙের পাঞ্জাবী। 


সোশ্যাল মিডিয়ায় ছবি এবং নাম শেয়ার করার পরই শুরু হয়েছে লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা। তবে সন্তানের নাম কবীর সিং রাখার পর থেকে তা নিয়ে মজাও করছেন নেট নাগরিকরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.