ফের বাড়ানো হল আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা, জেনে নিন


Odd বাংলা ডেস্ক: করোনা আবহে আয়করদাতাদের জন্য খানিকটা স্বস্তির খবর। যাঁরা এখনও পর্যন্ত আয়কর জমা দেওয়ার সময় পাননি, তাঁরা আরও খানিকটা সময় পেয়ে গেলেন। কারণ ২০১৯-'২০ অর্থবর্ষের জন্য ব্যক্তিগত আয়কর ফাইলের সময়সীমা আরও একমাস বাড়ানো হল। 

যার ফলে আয়কর রিটার্ন রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বর থেকে বাড়িয়ে ৩১ ডিসেম্বর করল কেন্দ্র। প্রথমে ৩০ জুন, পরে ৩১ অক্টোবর ছিল গত অর্থবর্ষের আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ সময়সীমা। করোনা-লকডাউন আবহে যা বেড়ে গিয়ে ৩১ জুলাই করা হয়েছিল। পরে তা আরও বাড়িয়ে ৩০ নভেম্বর করা হয়। এবার সেই সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হল।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.