গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৭৮ জনের, যা গত ৯৮ দিনে সবচেয়ে কম
পাশপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনাকে পরাস্ত করতে পেরেছেন ৬২ হাজার ৭৭জন। যার ফলে শুরুর দিন থেকে এখনও পর্যন্ত করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন, ৭০,৭৮,১২৩জন। এতে করে সারা দেশে সুস্থতার হার দাঁড়িয়েছে ৮৯.৯ শতাংশে। সারা বিশ্বে করোনা আক্রান্তের নিরিখে ভারতের স্থান দ্বিতীয়, মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পরেই।
ভারতের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে, সেখানে নতুন করে ৬,৪১৭ জন মানুষ করোনায় আক্রান্ত। কেবল মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা বেড়ে ১৬,৩৮,৯৬১। এ দিকে, শনিবারই করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। গত মাসেই তাঁকে বিহারের নির্বাচনে দায়িত্বে নিযুক্ত করেছিল বিজেপির। বিহার জেতার ব্লু-প্রিন্ট তৈরি হচ্ছিল তাঁর হাত ধরেই। আর নির্বাচন শুরুর চারদিন আগেই করোনা আক্রান্ত হয়ে পড়েন তিনি।





Post a Comment