করোনা রুখতে নয়া দাওয়াই, মাউথওয়াশেই জব্দ হবে করোনা, বলছে নয়া গবেষণা
Odd বাংলা ডেস্ক: সারা বিশ্ব যখন করোনা পরিস্থিতিতে জর্জরিত, যখন চারিদিকে করোনার টিকা আবিষ্কার করা নিয়ে জোর তোরজোর চলছে তখন করোনা মোকাবিলায় একটি অসামান্য টোটকা জানা গিয়েছে। একটি নয়া গবেষণায় জানা গিয়েছে, করোনা সংক্রমণ কমাতে বিশেষ সহায়ক ভুমিকা পালন করতে পারে মাউথ ওয়াশ।
ডেন্টাল রিসার্চের একটি ম্যাগাজিনে দাবি করা হয়েছে, কথা বলার সময় বা সর্দি-কাশি থাকলে মাউথওয়াশ ব্যবহার করলে কোভিড- ১৯ সংক্রমণের সম্ভাবনা অনেকটাই কমে। গবেষণায় লেখা হয়েছে, 'এখনও পর্যন্ত মুখের ক্যাভিটি নিয়ন্ত্রণে মাউথওয়াশ কার্যকরী। অ্যান্টিসেপটিক মাউথওয়াশে অ্যান্টিভাইরাল প্রপার্টি থাকে, যা কোভিড রোগীর ড্রপলেটের মাধ্যমে SARS-CoV-2 সংক্রমণ কমাতে সাহায্য করে।'
শুধু তাই নয়, ওই গবেষণায় আরও দাবি করা হয়েছে, সেটিলপাইরিডিনিয়াম ক্লোরাইড বা পোভিডন আয়োডিন মুখের করোনাভাইরাসের লোড কমাতে সক্ষম। এ ছাড়াও এই কাজে সাহায্য করে হাইড্রোজেন পারঅক্সাই, ক্লোরেস্কিডিন, সাইক্লোডেক্সট্রিন, সিটরক্স ও অন্যান্য তেল।
গবেষণার লেখক ড. ফ্লোরেন্স ক্যারাউয়েল জানিয়েছেন, এই সময় প্রত্যেকের মাউথওয়াশ ব্যবহার করা উচিত। তিনি বলেন, প্রত্যেক কোভিড ১৯ রোগীকে ৭-১০ দিন নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করা উচিত। এ ছাড়াও প্রত্যেকেরই কোনও বৈঠকে যোগ দেওয়ার আগে, বা সকালের কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মাউথওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেওয়া উচিত।





Post a Comment