কোমরে অসহ্য যন্ত্রণা, তা সত্ত্বেও রোজ ভোরবেলা উঠে রাস্তার ধারের গাছে জল দেন নবতিপর বৃদ্ধ!
Odd বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় এমন অনেক বিষয় উঠে আসে, যা সত্যি অনুপ্রেরণা দেয় আমাদের। পাশাপাশি দিনের শেষে ঠোঁটের কোণায় এক টুকরো হাসি এনে দেয়। তেমনই এই কাহিনিও আপনাদের মন ভাল করে দেবে। পিঠে-কোমরে অসহ্য যন্ত্রণা, তা সত্ত্বেও রাস্তার ধারের গাছগুলিতে নিয়মিত জল দেন ৯১ বছরের বৃদ্ধ!
গুরুগ্রামে রাস্তার ধারে থাকা গাছের চারাগুলিতে প্রতিদিন নিয়ম করে জল দেন ৯১ বছরের বৃদ্ধ। এর জন্য ভোরবেলা অন্ধকার থাকতে ৪টের সময় উঠে পড়েন ঘুম থেকে। পিঠের তীব্র যন্ত্রণায় কষ্টও পাচ্ছেন, অনেকদিন ধরেই, কিন্তু তা সত্ত্বেও রোজ নিয়ম করে গাছে জল দেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা গিয়েছে, এক ব্যক্তি তাঁকে বাবা বলে সম্বোধন করছেন এবং জানিয়েছেন, রোজ সকালে উঠে রাস্তার মাঝের অংশের ডিভাইডারে রাখা গাছগুলিতে তিনি রোজ জল দেন।
এমনকি সেখানে থাকা ছোট-বড় সব গাছই তিনি নিজের হাতে পালন করেন। ৯১ বছর বয়সী ওই বৃদ্ধের কোমরে বেল্ট পরে সামান্য ঝুঁকে মগ হাতে গাছগুলিতে জল দিচ্ছেন। আজকের দিনে মানুষ যখন নিজেকে নিয়ে প্রচণ্ড ব্যস্ত, নিজেকে ছাড়া ভাবনার সময় নেই, তখন রাস্তার পাশে থাকা গাছের যত্ন নিতে নিজের শারীরিক অক্ষমতাকেও দূরে ঠেলে দিচ্ছেন এই বৃদ্ধ। তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
आप की उम्र 91 साल है, कमर भी दुख्ती है।
— Nitin Sangwan, IAS (@nitinsangwan) October 19, 2020
फिर भी, गुड़गांव में हर रोज सुबह 4 बजे पब्लिक रोड़ पर पौधों को पानी देने पहुंच जाते हैं।
दिल से सलाम 🙏🙏 pic.twitter.com/5M8sVss4aL





Post a Comment