ক্যান্সারকে জয় করলেন সঞ্জয় দত্ত, যমজ সন্তানের জন্মদিনে সুখবর দিলেন অভিনেতা


Odd বাংলা ডেস্ক: সুখবর দিলেন অভিনেতা সঞ্জয় দত্ত, তাও আবার যমজ সন্তানদের জন্মদিনের দিন। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত অবশেষ মারণ রোগের কবল থেকে মুক্ত হলেন। এদিন সেই কথাই জানান সঞ্জু বাবা। সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করে সঞ্জয় করে লিখেছেন, ক্যান্সারকে জয় করে ফেলেছেন তিনি। 

চলতি বছর সিনে দুনিয়ায় যখন একের পর এক খারাপ খবর উঠে আসছিল, তখন সকলের মন ভাল করা খবর দিলেন সঞ্জয়। গত অগাস্ট মাসে জানা যায়, ফুসফুসের জটিল ক্যান্সারে আক্রান্ত সঞ্জয় দত্ত। নিজেই জানিয়েছিলেন যে, চিকিৎসার জন্য ছবির কাজকর্ম থেকে একটু বিরতি নিচ্ছেন তিনি। তারপর থেকেই চলছিল চিকিৎসা। জানা গিয়েছিল, ক্যান্সারে স্টেজ ফোরে রয়েছেন তিনি। ভক্তমহলে তৈরি হয়েছিল আশঙ্কা। 

তবে দিন দুয়েক আগে শোনা যাচ্ছিল যে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, এরপর বুধবার তাঁর যমজ সন্তান ইকরা এবং শাহরানের জন্মদিনে টুইট করে সঞ্জয় দত্ত জানালেন যে, তিনি ক্যান্সারের সঙ্গে যুদ্ধে জয়লাভ করেছেন। তাঁর দেওয়া খবরে স্বস্তিতে ভক্তকূল। 
=

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.