পুজোর ক'দিন ভাসবে কলকাতা, ষষ্ঠী থেকে অষ্টমী চলবে বৃষ্টি!
Odd বাংলা ডেস্ক: বৃষ্টি না হলেও, পঞ্চমীর দিন থেকেই আকাশের মুখ ছিল ভার। ষষ্ঠীর দিন সকাল থেকেই নামতে পারে বৃষ্টি। উৎসবের দিনে এমনই মন খারাপ করা খবর দিল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। পূর্বাভাসে বলা হয়েছে, নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে এগোবে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের দিকে। এর প্রভাবে ষষ্ঠী থেকে কলকাতায় মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহবিদরা জানিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। অষ্টমী পর্যন্ত রাজ্য জুড়ে হবে বিক্ষিপ্ত বৃষ্টি। বেশি বৃষ্টি হবে ওড়িশা এবং উপকূলসংলগ্ন জায়গাগুলিতে। সেই কারণে, সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।





Post a Comment