ডাইনোসর আবিষ্কার করেছিলেন ভগবান ব্রহ্মা! দাবি গবেষকের..
Odd বাংলা ডেস্ক: ভগবান ব্রহ্মা আবিষ্কার করেছিলেন ডাইনোসর। কারণ, তাঁর মতো বিজ্ঞানী আর কেউ কখনও জন্মায়নি। পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্বের অধ্যাপক আশু খোসলা সম্প্রতি এমন এক মন্তব্য করে হইচই ফেলে দিয়েছেন।
জান যায়, ২৫ বছরেরও বেশি সময় ধরে ভারতে ডাইনোসরদের উৎপত্তি ও অস্তিত্ব নিয়ে গবেষণা করছেন আশু। তাঁর কাছ থেকে এমন মন্তব্য উঠে আসায় হইচই শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে। সংবাদমাধ্যমকে আশু জানিয়েছেন, ডাইনোসরদের উল্লেখ রয়েছে ‘বেদ’-এ। বেদ ব্রহ্মার মুখনিঃসৃত। সুতরাং ব্রহ্মাই প্রথম জানতেন ডাইনোসরদের কথা।
তাঁর মতে, ভারত ছিল ডাইনোসরদের স্বর্গরাজ্য। এমনকী, ‘রাজাসরাস’ নামে একটি ডাইনোসর শুধুমাত্র ভারতেরই বাসিন্দা ছিল। আশুর মতে, মার্কিনী ও ব্রিটিশ বিজ্ঞানীরা ‘বেদ’ থেকেই ডাইনোসরের ধারণা লাভ করেছিলেন। ডাইনোসরদের অস্তিত্ব লুপ্ত হওয়ার ৬.৫ কোটি বছর পরে যখন ‘বেদ’ রচিত হয়, তখন ব্রহ্মা তাঁর দৈব ক্ষমতাবলে তাদের কথা জানতে পারেন। ‘ডাইনোসর’ শব্দটিও ভারতীয়। তাঁর মতে ‘ডায়ান’ (ডাইনি) ও ‘অসুর’ (রাক্ষস)— এই দুইয়ে মিলেই তৈরি হয়েছে এই শব্দ।
আশু খোসলার আরও দাবি, তিনি ও তাঁর গবেষক দল গুজরাতের খেড়া জেলায় এমন এক ডাইনোসরের ফসিল কুঁজে পেয়েছেন, যা পশ্চিমি পণ্ডিতদের জানা ছিল না। তাঁরা এই ডাইনোসরের নামকরণ করেছেন ‘রাজাসরাস নর্মদা এনসিস’।





Post a Comment