পরকীয়া করতেন! নিজেই স্বীকার করলেন প্রেসিডেন্ট..
Odd বাংলা ডেস্ক: কেউ যদি একইসাথে অনেকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান তবে সেটা খুবই অস্বাভাবিক। আর একটি দেশের ডেপুটি প্রেসিডেন্ট হয়ে লোকচক্ষুর আড়ালে এমন সম্পর্ক চালিয়ে যাওয়া তো অবিশ্বাসই বটে। তবে শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসার এমন একাধিক পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়ে যায়।
সম্প্রতি সিরিল রামাফোসার ব্যক্তিগত ইমেইল হ্যাক হলে তার ব্যক্তিগত জীবনের এসব সম্পর্কের কথা বেরিয়ে আসে। এরপর এসব বিষয়ে মুখ খুলেন ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তবে একজন নারীর সাথে একটি পরকীয়ার কথা স্বীকার করেন তিনি। অন্য নারীদের সাথে সম্পর্কের কথা অস্বীকার করেন তিনি। আর যে সম্পর্কের কথা তিনি স্বীকার করেছেন তাও অনেক আগেই শেষ হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, আট বছর আগে একজন চিকিৎসকের সঙ্গে তাঁর পরকীয়ার সম্পর্ক ছিল। কিন্তু তাঁর সঙ্গে অন্য যেসব নারীর নাম জড়ানো হচ্ছে, তা সত্য নয়। ওই নারীরা তাঁর ছাত্রী ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী ওই নারীদের পড়াশোনার ব্যাপারে নানা রকম সহযোগিতা করতেন। গতকাল রোববার দেশটির সানডে টাইমস পত্রিকাকে তিনি বলেছেন, ‘আমার সঙ্গে মাত্র একজনের পরকীয়ার সম্পর্ক ছিল। সেটা চুকেবুকে গেছে। আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে বিষয়টি মোকাবিলাও করেছি। আমি কোনো অপরাধ করিনি, অর্থ চুরি করিনি, এমনকি দেশের সম্পদও লুট করিনি।’





Post a Comment