সোনাগাছি সম্পর্কে এ তথ্য কি আপনি জানেন? যা এখনও অজানা..

Odd বাংলা ডেস্ক: সেন্ট্রাল এভিনিউ থেকে শোভাবাজারের রাস্তা ধরে এগিয়ে চললে, পথে পড়ে গৌরী শঙ্কর লেন। এখানেই অবস্থিত এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী সোনাগাছি। সোনাগাছি সম্পর্কে এমন কয়েকটি তথ্য তুলপে ধরব যা হয়ত আগে কখনও শোনেননি। 

১. সোনাগাছি ভারতের বৃহত্তম ‘নিষিদ্ধ পল্লি’। প্রায় ১০ হাজার যৌনকর্মী এখানে বাস করেন।

২. কিংবদন্তি অনুসারে, এককালে এই এলাকার মালিক ছিলেন সানাউল্লাহ বা সোনা গাজি নামে এক মুসলমান ধর্মগুরু। সেই গাজির মাজার এখনও এই এলাকায় রয়েছে।

৩. সোনাগাছির যৌনকর্মীদের একটা বড় অংশ আসেন নেপাল আর বাংলাদেশ থেকে। 

৪. বাঙালি যৌনকর্মীদের সংখ্যা ক্রমশ কমে আসছে সোনাগাছিতে। নেপালি, রাজস্থানি আর ‘আগ্রাওয়ালি’দের আধিক্য এখন এখানে। 

৫. সোনাগাছিতে এক রাত্রের ‘আনন্দে’র জন্য ৩০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে। পারিশ্রমিকের এত বৈচিত্র্য ভারতের আর কোনও ‘নিষিদ্ধ পল্লি’তে বিরল।

৬. সোনাগাছির যৌনকর্মীরা বেশিরভাগই তাঁদের পেশার জগতে পরিচিত হন ছদ্মনামে। 

৭. সোনাগাছিতে কর্মরত যৌনকর্মীরা সকলেই যে অভাবের তাড়নায় বা অবস্থার চাপে পড়ে এই পেশায় নামতে বাধ্য হন, তা নয়। অনেকেই স্বেচ্ছায় আসেন এই পেশায়। 

৮. যৌনকর্মীদের কাছে আগত ‘খদ্দের’রা যাতে কন্ডোম ব্যবহার করেন তা সুনিশ্চিৎ করার জন্য ‘সোনাগাছি প্রোজেক্ট’ বলে একটি প্রকল্প শুরু করা হয় ১৯৯২ সালে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.