কেন্দ্রীয় সরকারি চাকুরেদের জন্য সুখবর, উৎসবের মরশুমে অগ্রিম মিলবে ১০ হাজার টাকা

Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। উৎসবের মরশুমে অগ্রিম তথা স্পেশাল ফেস্টিভাল অ্যাডভান্স ঘোষণা করল মোদী সরকার। আজ নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন যে, মূলত বাজারে চাহিদা তৈরি করার জন্যই সরকারের তরফ এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

আরও পড়ুন- আর থাকছে না স্লিপার ক্লাস, দূরপাল্লার ট্রেনের সব কামড়াই এবার বাতানুকূল, তাবে কি বাড়ছে রেলযাত্রার খরচ?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অগ্রিম অর্থ হাতে পেলে সেই অর্থ দিয়ে জিনিসপত্র কিনতে পারবেন, আর তাহলেই বাজারে চাহিদা তৈরি হবে। আর চাহিদা বাড়লে সেইসঙ্গে উৎপাদনও বাড়বে। প্রসঙ্গত, বলাবাহুল্য সরকার অগ্রিম তথা অ্যাডভান্স ঘোষণা করেছে, এই টাকা কিস্তিতে সরকারের ঘরে জমা দিয়ে হবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। 

এর আগে কেন্দ্রীয় সরকারী কর্মচারীরে উৎসব অগ্রীম পেতেন। তবে এবার একে বলা হচ্ছে স্পেশাল ফেস্টিভাল অ্যাডভান্স স্কিম। আগে নন গেজেটেড কর্মীরা কেবল ফেস্টিভাল অ্যাডভান্স পেতেন। এখন সবাই এই সুযোগের আওতায় পড়বেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের একটা প্রি-লোডেড রুপে কার্ড দেওয়া হবে, যেখানে ১০ হাজার টাকা থাকবে। এর জন্য ব্যাক চার্জ সরকার বহন করবে। ওই দশ হাজার টাকা ২১ মার্চের মধ্যে খরচ করতে হবে। তা ছাড়া দশটি সহজ কিস্তিতে তা সরকারকে ফেরত দিতে পারবেন কর্মচারীরা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.