সুখবর! প্লাজমা থেরাপির ডোজ পেয়ে ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়


Odd বাংলা ডেস্ক: অবশেষ স্বস্তির খবর। আগের চেয়ে এখন বেশ খানিকটা ভাল আছেন বর্ষীয়ান অভিনেতী সৌমিত্র চট্টোপাধ্যায়। মিন্টো পার্কের কাছে যে বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি, সেই হাসপাতালের তরফে এদিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দেওয়ার পর থেকে আগের থেকে ভাল আছেন সৌমিত্রবাবু। 

এর আগেও একবার প্লাজমা থেরাপি করা হয়েছিল তাঁর। ফের রবিবার প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে তাঁর। রবিবার চিকিৎসকরা জানান, শ্বাসপ্রশ্বাস ও রক্তচাপ স্বাভাবিক রয়েছে তাঁর। ১২জন চিকিৎসকের একটি বিশেষ দল তাঁকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশন মাত্রা এখন স্বাভাবিক অবস্থায় আনা সম্ভব হয়েছে।

হাসপাতাল সূত্রে আরও জানানো হয় যে, সৌমিত্রবাবুর শরীরে মটাশিয়ামের মাত্রা অনেক কম। তবে আজ সকালে হাসপাতালের তরফে দেওয়া সেই সুখবর, যেখানে জানানো হয়, প্লাজমা থেরাপির দ্বিতীয় ডোজের পর আগের চেয়ে অনেকটাই ভাল আছেন সৌমিত্রবাবু। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.