গুজরাট দাঙ্গা নিয়ে জেরা চলেছিল ৯ ঘন্টা, এক কাপ চাও খাননি মোদী: প্রাক্তন সিবিআই প্রধান

Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী মোদীকে বারে বারেই গুজরাট দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে আক্রমণ করে বিরোধীরা। কিন্তু এবার সেই ঘটনা নিয়েই মুখ খুললেন প্রাক্তন সিবিআই প্রধান আর কে রাঘবণ। নিজের আত্মজীবনীতে লিখেছেন মোদীকে নাকি অনেক প্রশ্ন করা হয়েছিল। এবং জেরার সময় একটাও প্রশ্ন তিনি এড়িয়ে যাননি। শুধু তাই নয়  সিটের অফিসে গুজরাত দাঙ্গা নিয়ে একের পর এক প্রশ্ন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তখন তিনি ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী। ৯ ঘণ্টা ধরে চলেছিল প্রশ্নোত্তর পর্ব। এই দীর্ঘ সময় এক কাপ চাও খাননি মোদী। সামান্যতম বিচলিত হতেও দেখা যায়নি তাঁকে। ঠাণ্ডা মাথায় প্রায় একশো রকম প্রশ্নের জবাব দিয়েছিলেন। এড়িয়ে যাননি একটিও।  নিজের আত্মজীবনী ‘আ রোড ওয়েল ট্রাভেলড’-এ এমনটাই লিখেছেন সিবিআইয়ের প্রাক্তন প্রধান আর কে রাঘবন। ১৯৯৯ সালের ৪ জানুয়ারি থেকে ২০০১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সিবিআইয়ের ডিরেক্টর থাকাকালীন একাধিক হাই প্রোফাইল তদন্তের দায়িত্বে ছিলেন রাঘবন। বফর্স কাণ্ড থেকে গুজরাত দাঙ্গা, দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট ম্যাচ ফিক্সিং, পশুখাদ্য কেলেঙ্কারি সহ বিভিন্ন মামলার তদন্তভার সামলেছেন রাঘবন। এইসব তদন্ত চলাকালীন তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন নিজের আত্মজীবনীতে। সেখানেই উঠে এসেছে ২০০২ সালে গুজরাত দাঙ্গার প্রসঙ্গ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.