গত ৩ মাসে সবচেয়ে কম, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ৩৬,৩৭০ জন


Odd বাংলা ডেস্ক: কেন্দ্রীয় সরকারের তরফে প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ হাজার ৩৭০ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। জুলাই মাসের মাঝামাঝি সময়ের পর এই প্রথম সারা দেশে একদিনে এত কম সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলেন। যার ফলে এই মুহূর্কে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে রয়েছে ৭৯.৪৬ লক্ষে। 

গত ১৮ জুলাই সারা দেশে করোনা সংক্রমণের সংখ্যা ৩৬ হাজারের নীচে ছিল। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৮৮ জনের আর এর ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে গিয়ে হল ১,১৯,৫০২। গত সেপ্টেম্বর মাস থেকেই করোনায় মৃত্যুর হার রয়েছে প্রায় ১.৫ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের লক্ষ্য এখন একে এক শতাংশেরও কমে নিয়ে আসা এবং এটিকে বজায় রাখা।

গোটা দেশে এই মুহূর্তে করোনা অ্যাক্টিভ রয়েথেন ৬,২৫,৮৫৭ জন মানুষ। সার দেশের প্রায় ৭২ লক্ষ মানুষকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে। নতুন করে করোনা সংক্রমণের নিরিখে সুস্থতার হার প্রায় দ্বীগুণ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.