সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার আরও অবনতি, দেওয়া হল ভেন্টিলেশনে
Odd বাংলা ডেস্ক: বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও সংকটজনক হয়ে উঠল। সোমবার রাত থেকে ওষুধে সাড়া দিচ্ছেন না সৌমিত্রবাবু। আর সেই কারণেই তাঁকে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর মিন্টোপার্কের হাসপাতাল সূত্রে।
হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, একেই স্নায়ুর সমস্যা অন্যদিকে বাড়তে থাকা রক্তচাপ, সবমিলিয়ে তাঁর পরিস্থিতি এই মুহূর্তে অত্যন্ত সংকটজনক। শরীরে শ্বাসের ঘাটতি থাকার কারণে সোমবার দুপুর ৩টে নাগাদ ইনটিউবেট করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। শুধু তাই নয়, তাঁপ নিউমোনিয়ার সমস্যাও নতুন করে বাড়ছে। শরীরে প্লেটলেটও কমে গিয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্রবাবু। কিন্তু করোনাকে জয় করলেও বার্ধক্য এবং শরীরে কো-মর্বিডিটির জন্য শারীরিক উন্নতি বাধাপ্রাপ্ত হচ্ছে তাঁর।





Post a Comment