প্রবল সঙ্কটজনক পরিস্থিতিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, ফুসফুস ও মস্কিষ্কে ছড়িয়েছে পুরনো ক্যান্সার


Odd বাংলা ডেস্ক: মারাত্মক সংকটজনক অবস্থায় রয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় অনেক আগে থেকেই প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ক্যান্সার নতুন করে ছড়িয়েছে ফুসফুস এবং মস্তিষ্কেও। সংক্রমণ রয়েছে মূত্রথলিতেও। বয়সটাও অনেকখানি ভাবাচ্ছে চিকিৎসকদের। ৮৫ বছর বয়স্ক বর্ষীয়ান এই অভিনেতার শারীরিক অবস্থায় উদ্বিগ্ন চিকিৎসকরা।

গত মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর গত শুক্রবার থেকে আচমকাশ শারীরিক অবস্থার অবণতি হতে থাকে তাঁর। তবে এদিন দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর আগের থেকে অনেকটাই সুস্থ ছিলেন বলে খবর হাসপাতাল সূত্রে খবর। তবে চিকিৎসকরা আরও জানিয়েছেন, থেকে থেকেই উত্তেজিত হয়ে পড়ছেন তিনি। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.