লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মহিলারা! জেলেরা আসতেই দিতে হয় শরীর!

Odd বাংলা ডেস্ক: মাছ ধরার নৌকাগুলি পাড়ে উঠতেই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন মহিলারা। পছন্দসই মাছ নিতে গেলে ‘চাহিদা’ মেটাতে হয় জেলেদের। অর্থাৎ মাছ নেওয়ার জন্য জেলেদের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে হয় মহিলাদের।

অনেক বছর ধরেই কেনিয়াতে এই প্রথা চলে আসছে। কেনিয়ার ভিক্টোরিয়া লেকের তীরে এই প্রথা রীতিমতো জাঁকিয়ে বসেছে। গরীব পরিবারের মহিলাদের মাছ কেনার সামর্থ্য থাকে না। তাই জেলেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে ও পরিবারের দিকে তাকিয়ে এই প্রথায় নামতে হয় তাঁদের।

জানা গিয়েছে, মাছ ধরার আগে কিংবা পরে জেলেদের সঙ্গে যৌন সম্পর্ক করতে হয় মহিলাদের। তার পরে জেলেদের কাছ থেকে মাছ পান তাঁরা। সেই মাছ মহিলারা বাজারে গিয়ে বিক্রিও করে দেন। বিক্রি করে দেওয়া টাকায় সংসার চালান তাঁরা।

আগে কেনিয়ায় এই প্রথা চালু থাকলেও, এখন দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশেও ‘জাবোয়া’ প্রথা ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে ছড়িয়ে পড়ছে এইচআইভিও। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.