অবস্থা এখন স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়ের, রাতে ভাল ঘুম হয়েছে তাঁর


Odd বাংলা ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে একাধিক ভুয়ো খবর, যা একেবারেই অনভিপ্রেত। আসল বিষয় হল, পুরোপুরিভাবে বিপদমুক্ত না হলেও, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। বুধ বার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। 

তবে বিভ্রান্ত হয়ে পড়া, আচ্ছন্নভাব, থাকলেও গতকাল রাতে তাঁর ভাল ঘুম হয়েছে বলে জানান চিকিৎসকরা। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সৌমিত্রবাবুর না-থাকার খবর শেয়ার করা হচ্ছে মুড়ি মুড়কির মতো। অনেকে তো আবার কাণ্ডজ্ঞানহীনতার পরিচয় দিয়ে 'বিদায় ফেলুদা'ও পোস্ট করেছেন। এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেওয়ার আগে দুবার ভাবুন। ফেলুদার দ্রুত আরোগ্য কামনায় Odd বাংলা পরিবার।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.