বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন উদিত-পুত্র আদিত্য নারায়ণ, পাত্রীটি কে?
Odd বাংলা ডেস্ক: জনপ্রিয় সঙ্গীতশিল্পী উদিত নারায়ণের ছেলে টেলিভিশন সঞ্চালক আদিত্য নারায়ণ চলতি বছরের শেষের দিকেই বসতে চলেছেন বিয়ের পিড়িতে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দীর্ঘদিনের বান্ধবী শ্বেতা আগরওয়ালের সঙ্গে এক সূত্রে বাঁধা পড়বেন আদিত্য।
সূত্রের খবর, আদিত্য এবং শ্বেতা একে অপরকে এক দশকেরও বেশি সময় ধরে চেনেন। তিনি শ্বেতার সাথে 'শাপিত'(২০১০) চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। তাদের সম্পর্কের বিষয়ে আদিত্য একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানান, শ্বেতার সঙ্গে তাঁর 'শাপিত'-এর সেটে দেখা হয়েছিল এবং ধীরে ধীরে, তিনি বুঝতে পেরেছিলেন যে, তিনি প্রেমে পড়েছেন। প্রথমদিকে, তিনি 'কেবল বন্ধু' হয়েই থাকতে চেয়েছিলেন, কারণ তাঁরা দুজনেই খুব ছোট ছিলেন সেই সময়ে এবং দুজনেই চেয়েছিলেন নিজেদের কেরিয়ারে মনোনিবেশ করতে।





Post a Comment