'ছলনার সাহায্যে অসুরকে হত্যা করেছে', তাই দুর্গার মুখও দর্শন করে না বাংলার অসুর পরিবার!


Odd বাংলা ডেস্ক: বাংলার দোরগোড়ায় শারদোৎসব। কয়েকদিন পেরোলেই উৎসবে মাতবে গোটা রাজ্য। কিন্তু এই উৎসবের আলোতেও অন্ধকারে থাকবে মাদারিহাট অঞ্চলের কিছু। না, অভাব নয়, একপ্রকার রাগের কারণেই এই উৎসব থেকে নিজেদের সরিয়ে রাখেন তাঁরা। মাদারিহাটের এই অসুর পরিবাররা বিশ্বাস করেন, ছলনার সাহায্যে দুর্গা অন্যায়ভাবে হত্যা করেছিলেন তাঁদেরই পূর্বপুরুষ মহিষাসুরকে। তাই, সেই অন্যায়ের প্রতিবাদেই দুর্গোৎসব থেকে নিজেদেরকে সরিয়ে রাখেন।

দীর্ঘ কয়েক প্রজন্ম ধরে মাদারিহাটে বসবাস করছেন এই ছয়টি অসুর পরিবার। শুধু মাদারিহাটই নয়, পশ্চিমবঙ্গ এবং ভারতের আরও কিছু অঞ্চলে দেখা যায় এঁদের। শরতের এই সময় যখন সমস্ত জায়গা আলোয় ভরে ওঠে, তখন এই অসুরদের ঘরে ঘিরে থাকে অন্ধকার। তাঁদের বক্তব্য, শুধুমাত্র অধিকার কায়েম করার জন্যই তাঁদের ‘পূর্বপুরুষ’ মহিষাসুরকে অন্যায়ভাবে মারা হয়। কিন্তু তাঁরাই তো এখানকার প্রকৃত ভূমিপুত্র ছিলেন। সেখানে অন্যায্যভাবে সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়। তাই তাঁদের কাছে দুর্গা কোনও ভগবান নয়, বরং রাগের কারণ, অপমানের কারণ। অন্যান্য সমস্ত পুজোয় অংশ নিলেও, এই পুজোয় তাঁরা আসেন না।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.