সঞ্জয় দত্তের ৩০৮ গার্লফ্রেন্ডের মধ্যে এই বিখ্যাত অভিনেত্রীরাও ছিলেন!
Odd বাংলা ডেস্ক: সঞ্জু সিনেমাতেই দেখা গিয়েছিল, যেখানে সঞ্জয় দত্ত বলছেন, তার জীবনে ৩০৮ জন গার্লফ্রেন্ড ছিল। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে, সঞ্জয় দত্ত একজন প্লে-বয় টাইপের ছিলেন। আপনি জানলে হয়রান হবেন যে, সঞ্জয় দত্ত-র এই ৩০৮ জন গার্লফ্রেন্ডের মধ্যে বলিউডের কিছু নামী-দামি অভিনেত্রীও সামিল ছিলেন। এইসব অভিনেত্রীদের নাম শুনলে আপনারও ঝটকা লাগতে পারে।
সঞ্জয় দত্ত বলছেন, তার জীবনে ৩০৮ জন গার্লফ্রেন্ড ছিল। এই ব্যাপারে কোনো দ্বিমত নেই যে, সঞ্জয় দত্ত একজন প্লে-বয় টাইপের ছিলেন। আপনি জানলে হয়রান হবেন যে, সঞ্জয় দত্ত-র এই ৩০৮ জন গার্লফ্রেন্ডের মধ্যে বলিউডের কিছু নামী-দামি অভিনেত্রীও সামিল ছিলেন। এইসব অভিনেত্রীদের নাম শুনলে আপনারও ঝটকা লাগতে পারে।
একসময় সঞ্জয় দত্ত, টিনা মুনিমকে ভীষণ ভালোবাসতেন এবং তাকে নিয়ে বেশ পজেসিভও ছিলেন। দুজনের সম্পর্কের শুরু হয় 'রকি' সিনেমা থেকে। ওই সময় খবরও এসেছিল যে, দুজনে চুপচাপ বিয়ে করে নিয়েছেন। কিন্তু বাস্তবে, সঞ্জয়ের নেশার প্রতি আকর্ষণ দেখে টিনা বিরক্ত হয়ে তার সাথে ব্রেক আপ করে নেন।
সঞ্জয় দত্ত আর ঋচার প্রথম সাক্ষাত্ হয় 'আগ হি আগ' সিনেমার শুটিং-এর সময়। কিছুদিনে একে অপরকে ডেট করার পর তারা বিয়ে করে নেন। দুজনের একটি কন্যাসন্তানও হয় যার নাম ত্রিশলা। কিন্তু কিছুদিন পর তাদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় এবং ঋচা ব্রেন ক্যানসারে মারা যান।
মাধুরী আর সঞ্জয়ের ভালোবাসার ঘটনা সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছিল। 'সাজন' সিনেমার শুটিং-এর সময় দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করে। দুজনে একে অপরের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কিন্তু মাধুরীর বাবা এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিলেন না, কারণ সঞ্জয় আগে থেকেই বিবাহিত ছিল। কিন্তু মুম্বাই বিস্ফোরণে নাম জড়ানোর পর মাধুরী নিজে থেকেই সঞ্জয়ের সাথে দূরত্ব তৈরি করে। এমনকি জেলে সঞ্জয়ের সাথে একবারের জন্যও দেখা করতে যাননি মাধুরী।
নিজের সময়ের অন্যতম বিখ্যাত নায়িকা রেখাও একসময় সঞ্জয়ের সাথে রিলেশনে ছিলেন। 'জমীন আসমা' সিনেমার সময় তাদের দুজনের সম্পর্ক সবার নজরে আসে। এমনও খবর সামনে আসে যে, রেখা সঞ্জয় দত্তের নামে সিথিতে সিঁদুর পড়তেন। যখন তাদের দুজনকেই একটি ব্যক্তিগত অনুষ্ঠানে একেবারে কাছাকাছি দেখা হয়, তখন অনেকেই বিশ্বাস করে যে তারা গোপনে বিয়ে করেছেন। কিন্তু এরকম কিছুই ছিল না, বাকি অংশের মতো এই সম্পর্কও খুব শীঘ্রই শেষ হয়ে যায়।





Post a Comment