এই জিনিসগুলো পকেটে রাখলেই মারাত্মক ক্ষতি হবে আপনার! বলছে বাস্তুশাস্ত্র

Odd বাংলা ডেস্ক: প্যান্টের পকেটে আমরা বাড়ির চাবি থেকে শুরু করে, টাকা, পার্স এবং আরও কত কী যে রাখি তার কোনও হিসেব নেই। কিন্তু বাস্তু মতে গুড লাককে সঙ্গী বানাতে হলে বেশ কিছু জিনিস আছে, যা ভুলেও পকেটে রাখা উচিত নয়।

এখন প্রশ্ন হল, সুখের ঝাঁপি ভরাতে এবং অর্থনৈতিক উন্নতির সাক্ষী থাকতে কী কী জিনিস একেবারেই পকেটে রাখা চলবে না?

পুরানো বিল:

কোনও কিছু কেনার পর পাওয়া বিল অনেকেই পকেটে রেখে দেন। পরে সেটি পকেট থেকে বের করে যে ফেলে দিতে হবে, সেটা অনেকেই করতে ভুলে যান! এমনটা করা একেবারেই উচিত নয়। কারণ বাস্তুশাস্ত্র মতে প্যান্ট বা জামার পকেটে পুরানো বিল রেখে দিলে নেগেটিভ এনার্জি পিছু নেয়। ফলে একের পর এক খারাপ ঘটনা ঘটার আশঙ্কা বৃদ্ধি পায়। তাই এবার থেকে ভুলেও পুরানো বিল পকেটে রাখবেন না যেন!

 নষ্ট হয়ে যাওয়া মানি ব্যাগ:

অর্থনৈতিক সঙ্কটে পরার ইচ্ছা রয়েছে নাকি? উত্তর যদি না হয়, তাহলে ভুলেও খারাপ হয়ে যাওয়া মানি ব্যাগ পকেটে রাখবেন না। কারণ বাস্তু মতে ছিঁড়ে যাওয়া ব্যাগ সঙ্গে রাখলে নেগেটিভ এনার্জি পিছু নেয়। সেই সঙ্গে খরচের পরিমাণ এত বেড়ে যায় যে ব্যাঙ্ক ব্যালেন্স খালি হয়ে যেতে সময় লাগে না।

উত্তেজনা সৃষ্টি করতে পারে এমন ছবি:

বেশ কিছু স্টাডিতে দেখা গেছে মানি ব্যাগে এমন কোনও ছবি রাখা উচিত নয়, যা দেখা মাত্র উত্তেজনা বাড়তে পারে। কারণ এমনটা করলে মন এবং মস্তিষ্ক উত্তেজিত হয়ে ওঠে। ফলে কাজে মনোযোগ বিঘ্নিত হয়ই, সেই সঙ্গে মানসিক চাপ বেড়ে যাওয়ার আশঙ্কাও থাকে। তাই প্যান্টের পকেটে যদি ছবি রাখতেই হয়, তাহলে মা-বাবা অথবা স্ত্রী-ছেলে-মেয়েদের রাখুন। যাদের দেখে আপনার মনের জোর বাড়বে।

ভাঁজ খেয়ে যাওয়া টাকা:

খেয়াল করে দেখবেন অনেকেই পকেটে টাকা রেখে থাকেন। আর পকেটে থাকতে থাকতে টাকাগুলি মারাত্মক ভাঁজ খেয়ে যায়। এমনটা হওয়া একেবারেই উচিত নয়। কারণ বাস্তুশাস্ত্রের উপর লেখা একাধিক বইয়ে এমনটা লেখা রয়েছে যে ভাঁজ খেয়ে যাওয়া টাকা পকেটে রাখলে মা লক্ষী রেগে যান। ফলে অর্থনৈতিক উন্নতি লাভের সম্ভাবনা কমে। তাহলে এখন প্রশ্ন হল কীভাবে রাখতে হবে টাকা? ভুলেও ভাঁজ করে রাখবেন না। মানি ব্যাগে সুন্দর করে গুছিয়ে একের পর এক নোট রাখুন। দেখবেন উপকার পাবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.