আপনার কাছে চারবার ফিরে আসে আপনার পূর্বপুরুষের আত্মা! জানাচ্ছেন বিশেষজ্ঞরা..

Odd বাংলা ডেস্ক: পরলোক বিশেষজ্ঞরা জানান, চারটি বিশেষ অবসরে পূর্বপুরুষের আত্মা ফিরে আসে বংশধরদের কাছে। এক নজরে দেখা যাক সেই মত।

তখনই পূর্বপুরুষের আত্মা আপনার কাছে আসে, যখন আপনি একা। নির্জনে আত্মস্থ রয়েছেন। এমন অবস্থায় যদি সেই আত্মা দৃশ্যমানও হয়, এতে ভয় পাওয়ার কিছু নেই। এই আত্মা আপনার কোনও ক্ষতি করবে না।

ভোর রাতে যখন আপনি গভীর ঘুমে, আপনার শরীরের ক্লান্তি দূরীভূত, তখন পূর্বপুরুষের আত্মারা আপনার কাছে আসে। অনেক ক্ষেত্রে সেই সময়কার স্বপ্নে অচেনা মানুষকে দেখেন আপনি। হয়তো তাঁদের মধ্যেই থাকে তারা। প্যারানর্মাল বিশেষজ্ঞদের মতে, রাত ৩টে থেকে ভোর ৫টার মধ্যেই সাধারণত এমনটা ঘটে। 

পারিবারিক উৎসব বা শুভ কাজের সময়ে পূর্বপুরুষের আত্মারা ছেড়ে যাওয়া পারিবারিক পরিসরে ফিরে আসে। এই বিশ্বাস শুধু হিন্দু ধর্মেই নয়, অন্যত্রও রয়েছে। বিবাহ, অন্নপ্রাশণ ইত্যাদিতে তাই পূর্বপুরুষদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হয়। 

বংশধরদের সমূহ বিপদ উপস্থিত হলে পূর্বপুরুষের আত্মারা ফিরে আসে। তার পাশে দাঁড়িয়ে সেই সংকটের সমাধানের উদ্দেশ্যে শুভ কামনা করে তারা। এই প্রসঙ্গে তপন রায়চৌধুরীর অভিজ্ঞতাটি মনে রাখতে হবে। সেখানে পূর্বপুরুষদের কিছু করার ছিল না। তাঁরা শুধু সাবধান করে গিযেছিলেন বংশধরকে।  

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.