বিজয়ার স্পেশাল মুখমিষ্টি করাতে ঘরেই বানিয়ে নিন চন্দ্রপুলি, দেখে নিন সহজ রেসিপি


Odd বাংলা ডেস্ক: বিজয়া মানেই মিষ্টি মুখ, আর মিষ্টি মুখ বলতেই মনে পড়ে যায় চিরাচরিত বিজয়ার মিষ্টি চন্দ্রপুলি। আর সেই চন্দ্রপুলির রেসিপি রইল আজ আপনাদের জন্য- 

উপকরণ- 
নারকেল- ২ টি 
খোয়া ক্ষীর-২৫০ গ্রাম
চিনি-৮ টেবিল চামচ 
কর্পূর-১/২ চা চামচ 
ছোট এলাচ-৫-৬ টি 
ঘি-১ চা চামচ 

পদ্ধতি-
সবার প্রথমে ছোট এলাচের দানা গুঁড়ো করে নিন। খোয়া ক্ষীর গুঁড়ো করে রেখে দিতে হবে। এবার গুঁড়ো করে রাখা খোয়া ক্ষীর একটা ননস্টিক প্যনে নিয়ে হালকা আঁচে ২-৩ মিনিটের জন্য নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা সম্পূর্ণ গলে যায়। এই সময় গ্যাসের আঁচ একেবারে কমিয়ে রাখুন। এবার এর মধ্যে চিনি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। এবার নারকেলটাকে পেস্ট করে নিন ও ছোট এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করতে হবে ৫ মিনিটের মত। এখন এর মধ্যে কর্পূর পাউডার দিয়ে নাড়তে হবে যাতে এটা মাখো মাখো হয়ে যায় এবং প্যানের গা ছেড়ে আসে। এই পর্যায়ে ৭ মিনিটের জন্য হালকা আছে রান্না করতে হবে।

এই মিশ্রণটিকে এবার একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নিন। এবার ছাঁচের মধ্যে সামান্য ঘি মাখিয়ে পরিমাণমতো মিশ্রণটি নিয়ে আঙুলের সাহায্যে চেপে অর্ধচন্দ্রাকার বা গোলাকার আকার দিলেই তৈরি চন্দ্রপুলি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.