নেহা কক্করের রঙিন বিয়ের রঙিন অ্যালবাম, ছবি দেখুন ক্লিক করে
Odd বাংলা ডেস্ক: উৎসবের মরশুমেই বিয়ে সারলেন বলিউড গায়িকা নেহা কক্কর। গায়ক রোহন প্রীত সিং-এর সঙ্গে গাঁটছড়া বাঁধলেন নেহা। তাঁর বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল।
রোকা, হলদি, মেহেন্দি-র সব ছবি নেহা নিজেই শেয়ার করেছেন তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে। হলদি-র অনুষ্ঠানে রঙ মিলিয়ে হলুদ পোশাকে সেজেছিলেন যুগলে। শিখ ধর্মমতেই গুরুদ্বারে বিয়ে করেছেন তাঁরা।
বিয়ের দিন লাল রঙের লেহেঙ্গা পরেছিলেন নেহা। রোহনপ্রীতও পরেছিলেন লাল বন্ধগলা। প্রথমে নিজের বিয়ের কথা খোসলা করেননি নেহা। নিজের পরবর্তী গানের কথা ঘোষণা করলেও বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন নেহা।
প্রথমে তাঁর বিয়ের ছবি দেখে ফ্যানেরা ভেবেছিলেন নিজের মিউজিক ভিডিও-র জন্য হয়তো শ্যুট করছেন তিনি, কিন্তু পরে সকলকে চমকে দিয়ে নিজের বিয়ের কথা প্রকাশ করেন নেহা।





Post a Comment