গঙ্গাদূষণ রোধ করতে অভিনব উপায়, মা দুর্গার গায়ে স্প্রে করা হল গঙ্গা জল


Odd বাংলা ডেস্ক: প্রতিনিয়ত গঙ্গাদূষণ একটা ভয়াবহ আকার ধারণ করছে, তবে করোনা পরিস্থিতিতে যেন শাপে বর হয়েছিল, হৃষিকেশের গঙ্গার জল এতটাই বিশুদ্ধ হয়ে গিয়েছিল, তা পানের যোগ্য হয়ে উঠেছিল। আর এবার এই গঙ্গাদূষণ রোধ করতে রাজ্য সরকারের মিশন নির্মল বাংলা পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য কোন্নগর পৌরসভার তরফে নেওয়া হল এক বিশেষ উদ্যোগ। 

গঙ্গাদূষণ রোধ করতে রাজ্যে এই প্রথম বর্জ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি অর্থাৎ Effluent Treatment Plant-এর মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে। এই পদ্ধতিতে পাম্পের সাহায্যে গঙ্গার জল প্রতিমার গায়ে স্প্রে করেছেন পৌরসভার কর্মীরা। আর এভাবেই প্রতিমার গায়ের মাটি, রঙ ধুয়ে পরিষ্কার করা হয়েছে এবং বাঁশের কাঁঠামো থেকে তা আলাদা করা হয়েছে।

গঙ্গার ধারেই তৈরি করা হয়েছে একটি অস্থায়ী ট্রিটমেন্ট প্লান্ট। সেইসঙ্গে রয়েছে একটি বড় ক্রেন, যা দিয়ে প্রতিমা তোলা হবে। যেখানে প্রতিমাকে জল দিয়ে স্প্রে করে ধোয়া হচ্ছে, সেখানে দু'টি ছয় ফুট উচ্চতার চেম্বার করা হয়েছে, যেখানে রাখা হয়েছে ভাঙ্গা ইটের টুকরো, মোটা বালির আস্তরণ, ব্লিচিং পাউডার এবং ক্লোরিন। কোনওভাবেই প্রতিমার ধোয়া রঙ, ক্যামিক্যাল মিশ্রিত জল বা মাটি যাতে গঙ্গায় না নমেশে তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও এ দিন নিরঞ্জন করতে আসা প্রতিটি ক্লাব ও বাড়োয়ারীকে কোন্নগর পৌরসভার তরফে 'পরিবেশ বান্ধব প্রতিমা নিরঞ্জন' অভিনন্দন পত্রও তুলে দেওয়া হয়েছে। আগামিদিনে আইন প্রণয়ন করে কোনও প্রতিমা যাতে গঙ্গায় না হয়, সেই কথাই জানিয়েছেন কোন্নগর এলাকার পুজো উদ্যোক্তারা।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.