হাথরাস গণধর্ষণ ও খুনের মামলা দিল্লিতে স্থানান্তরের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট



Odd বাংলা ডেস্ক: সুপ্রিম কোর্ট নয়, এলাহাবাদ হাইকোর্টের আওতাতেই হাথরাস গণধর্ষণ এবং হত্যাকাণ্ডের তদন্ত করবে সিবিআই- আজ এমনটাই রায় দিল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চ-এর তরফে বিচারপ্রক্রিয়া উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে এই মামলার বিচারপ্রক্রিয়া স্থানান্তর করার বিষয়টিকেও খারিজ করে দেওয়া হয়েছে। 

সুপ্রিম নির্দেশ অনুসারে, হাইকোর্ট সমস্ত বিষয়টা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে, তাই এই মুহূর্তে হস্তান্তরের প্রয়োজন নেই। প্রসঙ্গত, হাথরাসে গণধর্ষণ এবং হত্যাকাণ্ডে এযাবত জনস্বার্থ-সহ একাধিক মামলা দায়ের করা হয় সুপ্রিম কোর্টে। পাশাপাশি একাধিক ফেমিনিস্ট এবং মানবাধিকার সংগঠনও মামলায় যুক্ত হয়। এর মধ্যে মূলত যে আবেদনটি ছিল, তা হল মামলাটি উত্তরপ্রদেশ থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হোক এবং শীর্ষ আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করা হোক। প্রধান বিচারপতির বেঞ্চেই সবকটি মামলার শুনানি চলছিল। 


আজ মামলাকারীদের দু'টি আর্জিই কার্যত খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। এদিন প্রধান বিচারপতি বলেন, মামলার সমস্ত দিক গুরুত্ব সহকারে দেখছে হাইকোর্ট। হাইকোর্টকেই রিপোর্ট করবে সিবিআই। পাশাপাশি প্রধান বিচারপতি বোবদে বলেছেন, তদন্ত প্রক্রিয়া শেষ হলে উত্তরপ্রদেশ থেকে মামলা সরানোর বিষয়টি বিবেচনা করে দেখা যেতে পারে। এই মুহূর্তে সিবিআই তদন্ত করছে। আর তাতে কোনও অসঙ্গতি পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.