যোগী রাজ্যে উদ্ধার হল বস্তায় ভরা মহিলার মুণ্ডুকাটা দেহ
Odd বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের মিরুটের একটি কবরস্থানের কাছে একটি আবর্জনা স্থলে ফেলে দেওয়া অবস্থায় একটি বস্তার মধ্যে থেকে উদ্ধার হল ৩৫ বছর বয়সী মহিলার মুণ্ডুকাটা দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ভর্তি ওই বস্তাটি কুকুররা মুখে করে টেনে নিয়ে এসে ওই আবর্জনার স্থলে ফেলেছে বলে দাবি পুলিশের।
প্রাথমিক তদন্তের পর পুলিশ সুপার জানিয়েছন, মৃতদেহটি দেখে মনে করা হচ্ছে কোনও পরিচিত কেউ মেয়েটিকে খুন করেছে এবং প্রমাণ লোপাটের জন্য তার দেহ বস্তাবন্দি করে ফেলে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এলাকা সংলগ্ন সমস্ত রাস্তার এবং আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
গত কয়েক মাসে একের পর এক অপরাধমুলক ঘটনাস্থল হিসাবে উঠে আসছে উত্তরপ্রদেশের নাম। বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ওপর নির্যাতনের মামলা উঠে আসছে যোগীরাজ্যের বিরুদ্ধে। আর এই ঘটনার পর ফের একবার যোগী রাজ্যে মেয়েদের নিরাপত্তার প্রশ্নটি প্রকট হয়ে উঠল।





Post a Comment