গোপনাঙ্গে মারাত্মক সমস্যা! কুমিরের হাল বেহাল!

Odd বাংলা ডেস্ক: ১৯৭৩ সাল থেকে পথচলা শুরু। তারপর থেকে কয়েক যুগ কাটিয়ে ফেলে কুমির যুগল হেক্টর ও লুজিয়া। সময়ে পেড়িয়েছে তবে তাদের প্রেমে খুব একটা ভাঁটা পড়েনি। তারা নিয়মিত মিলিতও হত। কিন্তু এত বছর কাটলেও সন্তানের মুখ দেখতে পায়নি তারা। কী রয়েছে এই সন্তানহীনতার পিছনে— এই প্রশ্নের উত্তর সন্ধান করতে রীতিমতো মাথার ঘাম পায়ে ফেলেছেন পোজনান জু-র কর্মীরা। 

চিড়িয়াখানা সূত্রে জানা যায়, লুজিয়া যে ডিমগুলি পাড়ে, তা থেকে কুমিরছানা জন্ম নেয় না। চিড়িয়াখানার কর্মীরা অনেক ভেবেও বের করতে পারেননি, কেন এমনটা ঘটছে। ইতিমধ্যে হেক্টর হজম জনিত সমস্যায় ভুগতে শুরু করায় জার্মানি থেকে বিশেষজ্ঞ নিয়ে এসে তাকে পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষাতেই ধরা পড়ে তাদের সন্তানহীনতার কারণ। 

বিশেষজ্ঞ জানান, হেক্টর আর লুজিয়ার মধ্যে যত প্রেমই থাক, তারা যতই মিলিত হোক না কেন, সবই বিফলে যাচ্ছে। এর কারণ, হেক্টরের জননাঙ্গটি খুবই ছোট। সরীসৃপদের প্রজননের ক্ষেত্রে যৌনাঙ্গের আকার একটা বড় ব্যাপার। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.