৪৩টি যৌনপল্লীর মালিক ছিলেন দ্বারকানাথ! সোনাগাছিতেও ব্যবসা..!
Odd বাংলা ডেস্ক: কলকাতার বুকে এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী সোনাগাছি। কিন্তু জানেন কি এই সোনাগাছির ইতিহাস? জানেন সোনাগাছির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে দ্বারকানাথ ঠাকুর! কি শুনে অবাক হচ্ছেন তো? কিন্তু তথ্য এবং ইতিহাস তাই’ই বলছে।
১৮৫৩ সালে প্রকাশিত একটি সার্ভে রিপোর্ট বলছে, কলকাতা শহরে ৪৪৪৯টি ঠেক আছে, যেখানে বসবাস করেন প্রায় ১২,৪১৯ জন যৌনকর্মী। যার মধ্যে অন্যতম 'সোনাগাছি'। সতীশচন্দ্র চক্রবর্তী সম্পাদিত দেবেন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী থেকে জানা যায়, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর কলকাতার একটি এলাকাতেই প্রায় তেতাল্লিশটি বেশ্যালয়ের মালিক ছিলেন। এরপর স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কী এমন প্রয়োজন পড়ল দ্বারকানাথের, যার জন্য তাঁকে হয়ে উঠতে হল কিছু এতগুলি বেশ্যালয়ের মালিক? লতে গেলে তার হাত ধরেই প্রতিষ্ঠিত হল সোনাগাছির মতো যৌনপল্লী।
এই উত্তরও লুকিয়ে আছে দ্বারকানাথের ব্যবসা-বাণিজ্যের বিস্তৃতির মধ্যে। ইংরেজদের সঙ্গে রীতিমতো টক্কর দিয়েছেন তিনি। অন্যদিকে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের সূত্রেই কলকাতায় আগমন হয় প্রচুর রাজকর্মচারীর। ফলে এই ব্রিটিশ রাজকর্মচারীদের আপ্যায়নের জন্যই দ্বারকানাথ প্রায় তেতাল্লিশটি বেশ্যালয়ের মালিক হয়ে বসলেন।
৪৩টি বেশ্যালয়ের মালিকানা গ্রহণ বা সোনাগাছির মত যৌনপল্লীর সূচনা হয় দ্বারকানাথের হাত ধরেই।





Post a Comment