জানেন কেন এই লক্ষ্মীপুজোকে 'কোজাগরী' বলা হয়, নেপথ্যে রয়েছে এক কাহিনি
ODD বাংলা ডেস্ক: ধনসম্পদের দেবী হলেন মা লক্ষ্মী। আর কোজাগরী পূর্ণিমা উপলক্ষ্যে সকল গৃহস্থ্য বধূ। দেবীপক্ষের শেষ পূর্ণিমা কোজাগরী লক্ষ্মীপুজো হয় বলে এদিন কোজাগরী পূর্ণিমা নামে পরিচিত। কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে যে, কেন একে 'কোজাগরী' লক্ষ্মীপুজো বলা হয়। এই নামের নেপথ্যে কিন্তু একটা পৌরাণিক কারণ রয়েছে।
হিন্দু পুরাণ অনুসারে, কোজাগরী শব্দটি এসেছে 'কো জাগর্তি' থেকে, অর্থা 'কে জেগে আছো'৷ বিশ্বাস করা হয় যে এই পূর্ণিমার রাতেই নাকি মা লক্ষ্মী স্বয়ং মর্ত্যলোকে আসেন এবং তিনি দেখেন যে কেউ তাঁর জন্য সারারাত জেগে আছে কিনা। এবং এও বলা হয় যে, ওইদিন রাতে যে ব্যক্তি জেগে থাকেন এবং পাশাখেলা করেন তাঁকে মা লক্ষ্মী ধনসম্পত্তি দান করেন৷ তাই ভক্তিভরে লক্ষ্মীপুজো করার পরে প্রথমে বালক, বৃদ্ধ ও শিশুদের খাবার গ্রহণ করাতে হয়। আজও ধনসম্পদের দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থ বাড়ির মেয়ে-বউরা সারারাত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন।
শুধু তাই নয়, গ্রাম বাংলায় আগেকার দিনে কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে গৃহস্থ বাড়িতে চুরি করার একটা প্রবণতা ছিল চোরেদের মধ্যে আর তারা মনে করত এই দিনে গৃহস্থের বাড়িতে চুরি করা বিশেষ সম্মানের। এদিন পূর্ণিমায় চাঁদের আলোয় জেগে থাকা গৃহস্থের চোখ এড়িয়ে চুরি করতে পারলে সেই চোরের সম্মান নাকি বেড়ে যেত। তাই গ্রাম বাংলার পুরনো উপকথা অনুসারে কোজাগরী লক্ষ্মীপুজো শুধু গৃহস্থ নয়, চোরেদের কাছেও খুবই গুরুত্বের একটা দিন। বিষয়টা কিন্তু বেশ মজার। কী বলেন...





Post a Comment