লক্ষ্মীপুজোয় বাড়িতেই বানান তিলের নাড়ু, প্রয়োজন মাত্র ৩টি উপকরণ
ODD বাংলা ডেস্ক: কম বেশি সব ঘরেই কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়ে থাকে। আর লক্ষ্মীপুজো মানেই কিন্তু নাড়ু। সাধারণ চিনির নাড়ু এবং গুড়ের নাড়ু তো ঠাকুরকে নিবেদন করেনই, তবে এবার বাড়িতে তৈরি করে ফেলুন সুস্বাদু তিলের নাড়ু। জেনে নি কীভাবে বানাবেন-
উপকরণ-
- তিল- ১ কাপ
- গ্রেট করা গুড়- ১ কাপ
- ঘি- ১ টেবল চামচ
প্রণালী- সবার প্রথমে তিল শুকনো খোলায় ভেজে নিতে হবে, তিলের রঙ বাদামি হলে নামিয়ে নিতে হবে। এরপর কড়াইয়ে ঘি গরং করে তাতে গুড় এবং অল্প জল দিতে হবে। গুড় গলে গেলে ভেজে রাখা তিল দিয়ে নাড়াতে হবে ভাল করে। পাক হয়ে গেলে নামিয়ে নিন। এবার গরম গরম ওই মণ্ড থেকে কিছুটা করে নিয়ে ছোট ছোট বলের মতো করে নাড়ুর শেপে বানিয়ে নিন।





Post a Comment