ভুলেও একহাতে প্রণাম করবেন না! জানুন পুজো ও প্রার্থনার কিছু নিয়ম..

Odd বাংলা ডেস্ক: জানেন কি, সনাতন ধর্ম অনুসারে প্রার্থনা ও পূজার ক্ষেত্রে বেশ কিছু কাজ করা উচিত নয়। পাশাপাশি কয়েকটি রীতি অনুসরণ করলে মিলতে পারে সুফল। 

একটি বিশেষ প্রতিবেদন থেকে জানা যায়, অনেকেই পথ দিয়ে যাওয়ার সময়ে একহাতে প্রণাম করেন। এমনটা করা উচিত নয়। তেমনই স্নান করতে করতেও মন্ত্র জপ করা উচিত নয়। জপ করার সময় ডান হাত ঢেকে রাখুন বস্ত্র দিয়ে। পুজো শেষ হলে পুজোর আসনের তলার ভূমিকে হাত দিয়ে ছুঁয়ে সেই হাতে চোখকে স্পর্শ করুন। পাশাপাশি, কোনও দেবীকে পুজো করার সময় লাল ও দেবতাকে পুজো করার সময় হলুদ আসন ব্যবহার করুন।  

খেয়াল রাখুন, সংক্রান্তি, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা বা সূর্যাস্তের সময় তুলসি পাতা ছিঁড়বেন না। একটি প্রদীপ থেকে অন্য প্রদীপে অগ্নিংসযোগও একেবারেই উচিত নয়। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.