বড় সিদ্ধান্ত, করোনা আবহে মণ্ডপে দর্শকের প্রবেশ নিষিদ্ধ করল সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটি
Odd বাংলা ডেস্ক: উৎসবের আবহে করোনাকে ভুলে গেলে হবে না। উৎসবের আবহেই বরং ওত পেতে থাকতে পারে করোনা। আর সেই কারণে সরকারের তরফে জারি করা সমস্ত বিধি-নিষেধ মেনে চলা দরকার। এরই মধ্যে একাধিক পুজো কমিটিগুলি তাদের মতো করে বেশকিছু বিধিনিষেধ মেনে চলার কথা জানিয়েছে। তবে এসবের ঊর্ধ্বে গিয়ে এক বড় সিদ্ধান্ত নিল সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গাপুজো কমিটি।
করোনা পরিস্থিতি বিচার করে পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্যোক্তারা। দর্শনার্থীদের কাছে তাঁদের একান্ত আবেদন সোশ্যাল মিডিয়ায় সকলে প্রতিমা ও মণ্ডপ দর্শন করুন। এবারের পুজোয় তাঁদের নতুন স্লোগান, 'হেঁটে নয় নেটে দেখুন'।
প্রসঙ্গত, প্রতি বছরই সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় থাকে বিশেষ চমক। মণ্ডপসজ্জা এবং প্রতিমাসজ্জায় থাকে নজরকাড়া সাজসজ্জা। তবে এবারে করোনা আবহে দুর্গাপুজো নিয়ে তাঁদের সিদ্ধান্তেও যে চমক ছিল একথা বলতেই হয়। মানুষের সার্থে পুজো কমিটিকর তরফে যে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে, সকল দর্শনার্থীরা অবশ্যই যাতে সন্তোষ মিত্র স্কোয়ারের ফেসবুক পেজে চোখ রাখেন, তাহলেই তাঁরা পুজো সংক্রান্ত সমস্ত আপডেট পাবেন, লাইভ দেখতে পারবেন কীভাবে পুজো সম্পন্ন হচ্ছে।






Post a Comment