২৪ ঘণ্টায় কতবার চিন্তা করেন! হিসাব করেছেন কখনও?
Odd বাংলা ডেস্ক: চিন্তা ভালো কিংবা মন্দ উভয়েই হতে পারে। এমনো চিন্তা আছে যেগুলো মানুষ ভাবার কিছুক্ষণ পরই ভুলে যায়। চিন্তার শুরু এবং শেষ নির্ণয় করতে পারে এমন একটি পদ্ধতি নকশা করেছেন গবেষকরা।
সেটির মাধ্যমেই আমাদের মগজের চিন্তা গণনা করা সম্ভব। বিশ্লেষকরা দিনের প্রতিটি মুহূর্তকে আলাদা করেছেন। ব্যক্তির একক চিন্তার অবস্থাকে নাম দিয়েছেন ‘চিন্তার কীট’।
এই কীট চেতন কিংবা অচেতনে কাজ করে। গবেষকরা এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যেগুলো এই কীটের গতিবিধি গণনা করে পরিমাপ করতে পারে।
এ বিষয়ে কানাডার কগনিটিভ নিউরোসায়েন্স রিসার্চ চেয়ার জর্ডান পপপেনক বলেন, আমরা যেটাকে ‘চিন্তাকৃমি’ বলে থাকি সেগুলো আসলে মস্তিষ্কের ক্রিয়াকলাপের সরল উপস্থাপনার সংলগ্ন পয়েন্ট। চিত্রের মাধ্যমে এগুলো যুক্ত করলে খানিকটা কৃমির মতো চেহারা ধারণ করে।
যখন কোনো ব্যক্তি একটি নতুন চিন্তার দিকে অগ্রসর হয়, তখন তারা একটি নতুন ‘চিন্তার কীট’ তৈরি করে যা আমরা আমাদের উদ্ভাবিত পদ্ধতির সাহায্যে সনাক্ত করতে সক্ষম হয়েছি। এটি অত্যন্ত জটিল পদ্ধতি এবং ভবিষ্যতে এ বিষয়ে আরও অধিক গবেষণা চালিয়ে যাব।





Post a Comment