রাজ্যে রেকর্ড হারে বাড়ছে করোনার সংক্রমণ, উৎসবে মেতে ওঠার আগে একটু ভাবুন


Odd বাংলা ডেস্ক: উৎসবের আবহে বাড়বে করোনা সংক্রমণ, এমনটাই আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কা সত্যি করে এখন থেকেই রাজ্যে রেকর্ড মাত্রায় বাড়ছে করোনার সংক্রমণ। রাজ্যে যে গোষ্ঠী সংক্রমণও হচ্ছে কিছু কিছু জায়গায় সেকথাও স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী। অথচ দিনকয়েক আগেও রাজ্যের করেনা পরিস্থিতি একটু একটু করে খারাপের দিকে এগোচ্ছিল। 

কিন্তু বর্তমানে প্রতিদিনই রাজ্যে একটু একটু করে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বাড়ছে। এতে করে মানুষ যদি উৎসবের আনন্দে মেতে ওঠেন তাহলে রাজ্যের করোনা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে যথেষ্ঠ সন্দেহ রয়েছে। 

বৃহস্পতিবারের(১৫ অক্টোবর) রাজ্য সরকারের বুলেটিন অনুযায়ী, নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭২০ জন মানুষ। গতকালের চেয়ে যা অনেকটাই বেশি। সেইসঙ্গে মৃত্যু হয়েছে নতুন করে আরও ৬২ জনের। তবে আশার আলো বলতে, রাজ্যে এখনও সুস্থতার হার ৮৭.৭৭ শতাংশ। তবে এই সুস্থতার হারও কমছে, যার জেরে স্বভাবতই চিন্তার ভাঁজ চিকিৎসকদের কপালে। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.