প্রয়াত হলেন ভারতের প্রথম অস্কার বিজেতা ভানু আথাইয়া
Odd বাংলা ডেস্ক: রিচার্ড অ্যাটেনবরোর 'গান্ধী' (১৯৮২)-র জন্য ভারতবর্ষ থেকে প্রথম অস্কারজয়ী হয়ে উঠেছিলেন পোশাক ডিজাইনার ভানু আথাইয়া। দীর্ঘদিনের অসুস্থতার পর মুম্বইয়ে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। সূত্রের খবর ভানু আথাইয়া গত ৮ বছর ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুসংবাদ তাঁর মেয়ে রাধিকা সংবাদমাধ্যমে জানান।
ভানু অথাইয়া ১৯২৯ সালে পশ্চিম ভারতের কোলহাপুরে জন্মগ্রহণ করেছিলেন। চলচ্চিত্রের পোশাক ডিজাইনার হওয়ার আগে তিনি ম্যাগাজিনে ফ্যাশন ইলাস্ট্রেটার হিসাবে কর্মজীবন শুরু করেছিলেন। তিনি রাজ খোসলার 'C.I.D.' (১৯৫৬) দিয়ে ডেবিউ করেন। ভারতীয় চলচ্চিত্রেরকিছু ল্যান্ডমার্ক ছবিতে পোশাক ডিজাইন করছিলেন, যার মধ্যে গুরু দত্তের 'পেয়াসা'(১৯৫৭) এবং 'কাগজ কে ফুল'"(১৯৫৯) এবং আবরার অলভির 'সাহেব বিবি অওর গোলাম'(১৯৬২) বিশেষভাবে উল্লেখযোগ্য।
নিজের ৬০ বছরের কেরিয়ারে প্রায় ১০০-এরও বেশি ছবিতে পোশাক ডিজাইন করেছিলেন ভানু অথাইয়া। যার মধ্যে ১৯৬০-এর দশকে 'ওয়াক্ত' 'আম্রপালি' 'তিসরি মনজিল' 'মিলান', ১৯৭০-এর দশকে 'জনি মেরা নাম', 'সত্যম শিবম সুন্দরম', 'সিদ্ধার্থ'-এর মতো ছবিতে তিনি একটা অসাধারণত্বের ছাপ ফেলেছিলেন। এরপর ১৯৮০ এর দশকে 'কর্জ', 'প্রেম রোগ' এবং 'এক দুজে কে লিয়ে'-তে তাঁর সৃষ্টি অমর হয়ে রয়েছে।
১৯৮৩ সালে তিনি কস্টিউম ডিজাইনে অস্কার পুরস্কার লাভ করেন। অস্কার জয়ের পরেও অসমান্য কিছু কাজ করেছিলেন ভানু। অস্কার জয়ের পরে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে 'চাঁদনী', 'আশিকী' এবং '১৯৪২: এ লাভ স্টোরি'। অস্কার-মনোনীত ছবি 'লাগান: ওয়ান আপোনস আ টাইম ইন ইন্ডিয়া'(২০০১)-এর জন্য, ভানু আথাইয়া পোশাক ডিজাইনের জন্য জাতীয় পুরষ্কার লাভ করেছিলেন।





Post a Comment