আরও ধনশালী হলেন নরেন্দ্র মোদী, আগের বছরের চেয়ে সম্পত্তি কমেছে অমিত শাহের
Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা পড়া সর্বশেষ সম্পদ বিবৃতি অনুসারে গত বছরের তুলনায় সম্পদের পরিমাণ অনেকটাই বৃদ্ধি পেয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলা চলে আগের থেকে আরও বেশি ধনি হলেন নমো। তবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্পত্তির পরিমাণ কিন্তু গত বছরের তুলনায় অনেকটাই হ্রাস পেয়েছে।
সম্পত্তির ঘোষণাপত্রে বলা হয়েছেষ চলতি বছর জুন ৩০ জুন পর্যন্ত প্রধানমন্ত্রীর সম্পদের পরিমাণ ছিল ২.৮৫ কোটি টাকা। যা গত বছরে ছিল ২.৪৯ কোটি, যাতে করে বোঝাই যাচ্ছে ৩৬ লক্ষ টাকার পুঁজি বেড়ে মোদীর। গত এক বছরে প্রায় ৩.৩ লক্ষ টাকার ব্যাঙ্ক আমানত এবং ৩৩ লাখ টাকার নিরাপদ বিনিয়োগে রিটার্নের কারণে তাঁর সম্পদ প্রাথমিকভাবে বেড়েছে।
প্রয়াত হলেন ভারতের প্রথম অস্কার বিজেতা ভানু আথাইয়া
২০২০ সালের জুনের শেষদিকে প্রধানমন্ত্রী মোদীর হাতে নগদ হিসাবে কেবল ৩১,৪৫০ টাকা ছিল এবং স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার গান্ধীনগর এনএসসি শাখায় তাঁর ব্যাঙ্ক ব্যালান্স ছিল ৩,৩৮,১৭৩ টাকা। একই শাখায় তাঁর ব্যাঙ্ক এফডিআর এবং এমওডির ব্যালেন্স ১,৬০,২৮,৯৩৯ টাকা ছিল।
শুধু তাই নয়, প্রধানমন্ত্রী মোদীর ৮,৪৩,১২৪ টাকার জাতীয় সঞ্চয় শংসাপত্র (ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট), ১,৫০,৯৭৫ টাকার জীবন বীমা পলিসি এবং ২০,০০০ টাকার কর-সঞ্চয়ী ইনফ্রা বন্ড রয়েছে। ঘোষিত অস্থাবর সম্পদ ১.7575 কোটি টাকারও বেশি।এছাড়া ঘোষিত অস্থাবর সম্পত্তির পরিমাণ ১.৭৫ কোটি টাকা। তবে মোদী কখনও লোন নেননি এবং তাঁর নামে কোনও ব্যক্তিগত গাড়িও নেই। তাঁর রয়েছে ৪টি সোনার আংটি, যার ওজন ৪৫ গ্রাম এবং মূল্য ১.৫ লক্ষ টাকা।
গত বছরের তুলনায় প্রধানমন্ত্রী মোদী কিছুটা ধনশালী হলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মোট সম্পদের মূল্য হ্রাস পেয়েছে। শেয়ারের বাজারে ওঠানামা, এবং বাজারের দুর্বল অবস্থাকে এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।
২০২০ সালের জুন পর্যন্ত শাহর সম্পদের পরিমাণ ২৮.৬৩ কোটি টাকা। গত বছর যা ছিল প্রায় ৩২,৩ কোটি টাকার মোট সম্পদ। শাহের ১০টি অস্থাবর সম্পত্তি রয়েছে, যা সবই রয়েছে গুজরাটে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঘোষণাপত্রে, তাঁর মালিকানাধীন সম্পত্তি এবং তাঁর মায়ের কাছ থেকে পাওয়া উত্তরাধিকারের মূল্য ১৩.৫৬ কোটি টাকা।





Post a Comment