নারীশক্তির জয়জয়কার, মেরিটাইম রিকনেসঁস নৌ-সেনা পেল ৩ মহিলা পাইলট
Odd বাংলা ডেস্ক: ভারতীয় নৌসেনার মুকুটে যোগ হল নতুন পালক। ভারতীয় নৌসেনা পেল তার প্রথম ব্যাচের মহিলা পাইলট। মেরিটাইম রিকনেসাঁস মিশনের অন্তর্গত ডোর্নিয়ের এয়ারক্রাফ্ট ওড়াবেন তাঁরা। এঁরা হলেন লেফটেন্যান্ট শুভাঙ্গী স্বরূপ, লেফটেন্যান্ট দিব্যা শর্মা, লেফটেন্যান্ট শিবাঙ্গী। লেফট্যানেন্ট শিবাঙ্গী বিহারের মুজাফরপুরের বাসিন্দা, লেফট্যানেন্ট শুভাঙ্গী স্বরূপ উত্তরপ্রদেশের তিলহারের বাসিন্দা এবং লেফট্যানেন্ট দিব্যা শর্মা নয়া দিল্লির মালভিয়া নগরের বাসিন্দা।
গত ২০ অক্টোবর কেরলের কোচি শহরে মহিলা পাইলটদের ডোর্নিয়ের অপারেশনাল প্লাইং ট্রেনিং শেষ হয়েছে। জানা গিয়েছে, মোট ৬ জন পাইলটকে ২৭তম ডোর্নিয়ের অপারেশনাল ফ্লাইং ট্রেনিং কোর্স করা হয়েছে। কোর্স শেষের পর তাঁরা ফুল টাইম মেরিটাইম রিকনেসঁস পাইলট হলেন। ২২ অক্টোবর INS Garud-এ হওয়া একটি বিসেষ অনুষ্ঠানে তাঁরে স্বীকৃতি দেওয়া হয়েছে।





Post a Comment