সপ্তমীতেও রেকর্ড, ভিড়ে নয় রাজ্যের করোনা সংক্রমণে


Odd বাংলা ডেস্ক:
শুক্রবার মহাসপ্তমীর দিন রাজ্যে করোনা সংক্ররমণে পূর্বের সব রেকর্ড ভেঙে ফেলল। এই নিয়ে টানা চারদিন ধরে রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজারেরও বেশি। রাজ্য সরকারের তরফে প্রকাশিত পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন,  ৪ হাজার ১৪৩ জন। যার ফলে রাজ্যে মোট করোনা আক্রান্ত বেড়ে হল ৩ লক্ষ ৪১ হাজার ৪২৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৬০ জনের। বৃহস্পতিবার মহাষষ্ঠীর দিন করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছিল। সরকারি রিপোর্টে ৬৪ জনের মৃত্যুর কথা বলা হয়েছে। রাজ্যে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৩৬৮ জন।

তবে রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা রোজ বাড়তে থাকলেও পাশাপাশি কিন্তু করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা প্রায় তিন লক্ষ ছুঁতে চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ৬৭৬ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট ২ লক্ষ ৯৮ হাজার ৫৮৭ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। সক্রিয় করোনা রোগী বেড়ে হয়েছে ৩৬ হাজার ৪৭১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ৪০৭ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় রাজ্যের মধ্যএ সর্বাধিক সংক্রমণ দেখা দিয়েছে খাস কলকাতায়। করোনা সংক্রমণের হারের নিরিখে শীর্ষে রয়েছে কলকাতা। এখনও বাকি অষ্টমী, নবমী, দশমী। 

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.