হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি কপিল দেব, করা হল অ্যাঞ্জিওপ্লাস্ট
Odd বাংলা ডেস্ক: হৃদরোগে আক্রান্ত হলেন কপিল দেব। দিল্লির একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বিশ্বকাপজয়ী ভারতের এই প্রাক্তন অধিনায়কের অ্য়াঞ্জিওপ্লাস্ট করা হয়েছে। তবে তিনি এখন বিপন্মুক্ত এবং তাঁর শারীরিক অবস্থাও এখন স্থিতিশীল বলে জানানো হয়েছে।
Legendary cricketer Kapil Dev @therealkapildev suffers heart attack, undergoes angioplasty at a hospital in Delhi. Wishing him a speedy recovery.
— Teena Thacker (@Teensthack) October 23, 2020
সর্বপ্রথম লীনা ঠাকরে নামে এক ক্রীড়া সাংবাদিক তাঁর শারীরিক অসুস্থতার কথা জানান টুইট করে। তার পরই কপিল দেবের শারীরিক অবস্থা নিয়ে তাঁর ভক্তদের মধ্যে তৈরি হয় চাঞ্চল্য। সাধারাণ মানুষ থেকে শুরু করে ক্রীড়া জগতের রথী-মহারথীরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।





Post a Comment